নির্মলেন্দু শাসমল (২১ জুলাই, ১৯৪৩ - ২১ এপ্রিল, ২০২১) নির্মলেন্দু শাসমল সমীপে ২০২১-এর বর্ষশেষ। এপ্রিল ২১ থেকে ৩১ ডিসেম্বর, ৮ মাস ১১ দিন। আপনি নেই, অথচ আপনার উপস্থিতি জড়িয়ে আছে কী গভীর আশ্লেষে। এই তো কয়েকদিন আগে কালধ্বনির ঘরে কথা হচ্ছিল, পশ্চিমবঙ্গের বাইরে নাকি নানা রাজ্যে শিকড়ের সন্ধানে মাথা খুঁড়ছেন দেড় কোটিরও বেশি
Read Moreজানুয়ারি ২০২২
প্রচ্ছদ | জানুয়ারি ২০২২
কবিতা
পিপাসামুদ্রা দুরন্ত পিপাসামাখা এই হাত ছুঁয়েছিল জলদ্যাখো, এই শিরাজালে সেই আলো প্রবাহিত আজওচোখের কোটর বেয়ে চলে যায় রুপালি ঝিনুকযেইখানে ক্ষেত ছিল রয়েছে অতলস্পর্শী খাদকোটিবর্ষ পার করে সর্বনাশের মত উঠে আসে জলজলস্রোত কালস্রোতে টেনে নেয় অগ্নি ও বিদ্যুৎআঙ্গুলে পিপাসামুদ্রা এই হাত ছুঁয়েছিল মুখ? মুঞ্জতৃণের আসন কতোটুকু ধরে বলো দু’হাতের অঞ্জলিতেআর? তোমাকে তৃণাগ্রে ডাকিযে ঘাস
Read Moreলেখা আছে সবকিছু লেখা আছে চোখেলজ্জা ঘেন্না ভয়, অনন্ত প্রস্তাবে আকুলতাযত কিছু বিবরণ মনসিজ ভ্রমণের সাথে,ক্রৌঞ্চ মিথুনের শোকে প্রথম শ্লোকের ব্যাপকতাসবকিছু লেখা থাকে তুমি যা বলেছো কথাযে সুরে দেখেছো ছবি, এঁকেছিলে গানসেই রেখা প্রাণ হয়ে আকাশে ছড়ালোআকাশের কোণে জমা বাষ্প অনুপমখবর রাখেনি ব্যথা কার বুকে বাজেকার শিরা-ছেঁড়া রঙে আগুনের সাজে—তুমি তা জানোনি যে
Read Moreপূরবী আঁকতে হলে পূরবী আঁকতে হলেআমি তোমাকেই ভেঙেচুরেগোধূলি-বিলাস করে দেবো; গোপন সাঁতার দেবো, পাতার কম্পন দেবোচুম্বন চন্দন দিয়েআকাশ ললাটে লিখে দেবোনিষাদ মাথুর প্রবাহে লবণ এলেসমুদ্র উঠে আসে চোখে, তাইলাবণ্য দেবোনা আর হাসির বিলাপ দেবো শ্রবণে তোমার;পথ খুঁড়ে দেবো ক্ষুধা দিয়ে…ব্যথারপ্রদাহ লেগেঋষভ কোমল হয়ে বেজে ওঠে যদি রঙের গভীরেতবে তো দিনান্ত হবে, বলো! পূরবী আঁকতে হলেআমি
Read Moreকালবেলা দয়া ও দাক্ষিণ্য হেতু নতমুখবহমান শিল্প সুষমাঅধিকন্তু ম্লান ভস্মাধারেযেন-বা প্রদীপ দান ততোধিক মলিন হয়েছেঅদৃশ্য ভয়াল চিত্র চরাচরজুড়েসুকৌশলে প্রকীর্ণ এখনসম্পদের লুটতরাজ, দিনে ও দুপুরে চলেছেসম্পর্কেও অবাধ ডাকাতি অকারণ জাতিদাঙ্গা, যুদ্ধ-খেলা, বাণিজ্য-দানবপ্রতিহত করে ঠিক কালজয়ীপ্রকৃতি দাঁড়াবে। রোজি ও বিকেলের আলো তুমি কি বিবেক জাগিয়ে তোলার প্রতিভূ?অহর্নিশ উদ্দাম করে তোল আমাকে একটা সময় দুর্বল করে দিচ্ছ, রোজি একোমেবাদ্বিতীয়মে
Read Moreগল্প
স্কুল থেকে ফিরে এসেই আমি চিৎকার করতাম - মা খেতে দাও। মা হয়তো তখন গেছে বারান্দায় বা ছাদে, সেখানে মেলে রাখা শুকনো জামাকাপড় তুলে আনতে। আমার চিৎকার শুনে মা হয়তো বলেছিল যে - আগে একটু ভালো করে হাত-মুখ ধুয়ে আয়, তারপর দিচ্ছি। তাতে আমি নিশ্চয়ই জবাব দিয়েছিলাম যে - এখন
Read Moreআমি ছাদে দাঁড়িয়ে আমার মা’কে চলে যেতে দেখছিলাম। সেদিন ষষ্ঠী। আমাদের পাড়ার মণ্ডপে ঠাকুর এসে গেছে। আমার ছাদ থেকেই পাড়ার পুজো মণ্ডপ দেখা যায়। কেউই প্রায় নেই সেখানে। মণ্ডপ খাঁ খাঁ করছে। বোধন কখন হবে কে জানে! একে অকালবোধন বলে। তার সময় হয়নি এখনও। এবারে জাঁকজমক কম, সবাই ভয়ে সিঁটিয়ে আছে। আশে
Read Moreবিশেষ রচনা
গেল গেল সব গেল… হঠাৎ রব উঠেছে। ঘুম ভেঙেছে অনেকের। কিন্তু ঘুম ভাঙলেও দু চোখ কি খুলেছে? নাকি এক চোখে এক দিকে দৃষ্টিপাত! সুশীল সমাজে রব উঠেছে - দেউচা পচামি কয়লা খনি পরিবেশের সর্বনাশ করে দেবে। কথাটা একেবারেই ঠিক, কিন্তু বিচ্ছিরি রকমের একপেশে। শুরুতে কিছু তথ্য দেওয়া যাক - দেউচা পচামি কোল ব্লক।
Read Moreচর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের তথা গানেরও জনক। চর্যাপদ, যার মূল নাম চর্যাগীতিকোষ তাকে প্রথম কম্পোজড বাংলাগীতিমালা ধরলে তার বয়স কত হল? হাজার? ১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে ১৪৭টি পদসমেত খেজুরপাতার ওপর লেখা একটি পুঁথি পেয়েছিলেন এবং সেটি ১৯১৬ সালে হাজার বছরের পুরান বাঙ্গালাভাষায় বৌদ্ধগান ও দোঁহা নামে প্রকাশ
Read More‘‘আজি গে ভেসে ভেসে যায় বেহুলা কুলেতে নখাই”- এ ভাবেই বঙ্গ সংস্কৃতিতে প্রবহমান বেহুলার কথা, বেহুলার মিথ। সঙ্গীতে সাহিত্যে শিল্পকলায় নাটকে যাত্রায় এখনও বেহুলার অবস্থান। এ আলোচনায় লোকসঙ্গীত ও লোকশিল্পে বেহুলার মিথটি কি ভাবে উঠে আসছে সে বিষয়ে কিছু দৃষ্টান্ত আলোচিত হল। যে ছত্রটি প্রথমেই উদ্ধৃত হয়েছে তার সম্পূর্ণ অংশ—ও ডিঙ্গা
Read Moreযে-কোনো সৃষ্টিকাজই প্রাতিস্বিক। এককধর্মী— ব্যক্তির কাছে স্রষ্টা সমাজেরই একজন অবশ্যই; জনগণের মধ্যে থাকতে পারেন, মিছিলে-মিটিংয়ে আন্দোলনের অংশীদার বটেন, সভ্যতার নানা সংকটে অবশ্যই আলোড়িত হবেন কিন্তু সৃষ্টিসত্তায় যখন তিনি একাগ্র, মগ্ন— আপন শিল্পচেতনা দ্বারাই নিয়ন্ত্রিত হবেন। বাহ্যিক নির্দেশ, কোনো নিয়মতন্ত্র ঔচিত্য-অনৌচিত্যের অঙ্গুলি তাঁর সত্তাকে পরিচালনা করবে না। কলকারখানা, ক্ষেতখামার বা সামাজিক নানা
Read More১৯৭৬ সাল। ‘জন অরণ্য’ সিনেমার প্রিমিয়ার পার্টি। আকাশবাণী কলকাতার কিছু কর্তাব্যক্তিরাও আমন্ত্রিত হয়েছেন সেই পার্টিতে। প্রখ্যাত শিল্পী জগন্নাথ বসুও আমন্ত্রিত। তাঁর মুখেই এই ঘটনা শোনা। জগন্নাথ বসু প্রিমিয়ারে দেখেছেন ‘জন অরণ্য’। দেখার পর থেকে মুখিয়ে আছেন সত্যজিৎ রায়ের সাথে কথা বলার জন্য। দুর্দান্ত সিনেমা, সন্দেহ নেই। কিন্তু জগন্নাথ বসুর উৎসাহের ক্ষেত্র
Read Moreমোদের জায়গা উদের ইস্টেজে না হলোউহা বসবার লাগি কেউ না বুলালো,মোদের বসার জায়গা হল লিচেসারি সারি বসল বাবুর দল ইস্টেজে,উরা কইল কত মোদের দুখের কথাতবু মোদের জীবন ছায়ে রইল সে ব্যথা,ক্যানে জানি কখনো তা বাবুদের হলো না।আদিবাসী কবি ওয়াহারু সনাভানের কবিতার অনুপ্রেরনায়। এক পুরুলিয়ার শালহুরা গ্রামের দক্ষিণে সবুজ জঙ্গলে ঢাকা পঞ্চকোট পাহাড়,
Read More(অভিজিত পাল বিজ্ঞান ও সমাজকর্মী। নিবাস উত্তর চব্বিশ পরগণার হালিশহরে। করোনার ‘দ্বিতীয় ঢেউ’য়ের সময়ে পূর্ব রেলের হাওড়া ডিভিশন এক বিজ্ঞপ্তি জারি করে লোকাল ট্রেনে হকারদের ওঠা নিষিদ্ধ করে । তারই প্রতিবাদে অভিজিত সাইকেলে বাঁকুড়া যাওয়া মনস্থির করেন। তাঁর সেই যাত্রাপথের অভিজ্ঞতা তিনি ফেসবুকে লিখতে থাকেন। আমরা সেই ধারাবাহিক লেখাগুলি এখানে
Read Moreভোর ব্যাপারটা চিরকালই আমার কাছে খুব elusive ছিল, মানে ছলনাময়ী টাইপের একটা জিনিস। আদৌ আছে কি নেই সেটা খুব ভাল বুঝতাম না এক সময়ে। একদম ছোটবেলায় খুব ঘুমকাতুরে ছিলাম। ভাগ্যি ভাল যে মর্নিং স্কুল ছিল না, ধীরেসুস্থে বেলায় যেতাম। তখন ভোর বলতে মহালয়া আর বছরে যে কদিন দিদার বাড়িতে থাকতাম।
Read Moreবাদে বাদে জায়তে তত্ত্ববোধঃ ৩ স্বাদেশিকতা পর্ব ১৮০৯-১৮৭২ কিছু শব্দ কিছু কথা সাধারণভাবে গোটা ঊনবিংশ শতাব্দীকে বাংলায় নবজাগরণের যুগ হিসেবে ধরা হয়। আবার সেই ঊনবিংশ শতাব্দীরই দ্বিতীয়ার্ধ থেকে অর্থাৎ মার্ক্স কর্তৃক অভিহিত ১৮৫৭র প্রথম স্বাধীনতা সংগ্রাম থেকে স্বাধীনতাপ্রাপ্তির ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় এক শতাব্দীকে ধরা হয় স্বাধীনতা সংগ্রাম বা জাতীয় আন্দোলনের যুগ। এই
Read More(এপ্রিল, ২০২১, সংখ্যায় প্রকাশিত অংশের পর) ভারত আর পূর্ব এশিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে ইংল্যান্ডের একদল বণিক ১৬০০ সালে গড়ে তোলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংল্যান্ডের রানী, রানী এলিজাবেথ তাদের একচেটিয়া বাণিজ্যের অধিকার দেয়। দিল্লির সুলতান তখন জাহাঙ্গির, আর বাংলায় সুলতান, আঞ্চলিক রাজা ও বারো ভূঁইয়ার দাপট। বারো ভূঁইয়াদের নেতৃত্বে ঈশা খাঁ, একজন মুসলমান
Read Moreউপস্থাপনা : বই
এইরকম একটা ‘এক হলেও হতে পারে করোনা-আক্রান্তের দিনলিপি’ আমরা যে কেউ লিখতে পারতাম। অন্তত যারা সত্যিকারের আক্রান্ত হইনি, একটু দূর থেকে এই দুর্যোগকে লক্ষ্য করেছি, করতে বাধ্য হয়েছি আর এরই সঙ্গে অসহায়ভাবে বাধ্য হয়েছি কাছে দূরের অনেক মানুষের চলে যাওয়া দেখতে। আমরা সেই গোত্রের মানুষ, যারা করোনা সম্পর্কে রাষ্ট্রের সুচতুর
Read More“Where is the life we have lost in livingWhere is the knowlwdge we have lostin informationWhere is the wisdom we have lost in knowledge.”(The Rock I, T.S. Eliot) সুজিত চৌধুরীর ‘বেগমপুরার পথের খোঁজে’ বইটি পড়ে এলিয়টের লাইনগুলো যা বহু ব্যবহারে ক্লিশে হয়ে গেছে, মনে আসে। অবসরপ্রাপ্ত একজন শিক্ষক এবং তাঁর এক প্রিয়
Read Moreপ্রতিবেদন
#Reisist Deucha Pachami Coal Mine Projet উন্নয়ন তথা বিকাশের অর্থ যদি হয় পরিবেশ দূষণ এবং হাজার হাজার মানুষের উচ্ছেদ, তাহলে প্রথম যে প্রশ্ন আসে তা হল, এই উন্নয়ন কার স্বার্থে? বীরভূম জেলার দেওচা-পাচামিতে আদিবাসী ও মূলবাসীদের জমি দখল করে রাজ্য সরকার কয়লা তুলতে চাইছে, বৃহৎ শিল্পের স্বপ্ন ফেরি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী
Read Moreপরিকল্পনা সম্পাদনা বিন্যাস
রূপায়ণ ও সহায়তা
অজন্তা ঘোষ, অরিন্দম পাল, কুণাল দেব, গীতা সোম, চন্দ্রানী মুখোপাধ্যায়, জয়শ্রী গাঙ্গুলি, জয়া মিত্র, দিলীপ রায়, প্রণব বন্দ্যোপাধ্যায়, প্রবীর মুখোপাধ্যায়, বিজয়া চন্দ, রুণা বসু, শৈবাল দত্ত, সন্দীপ রায় , শম্পা মিত্র, সুব্রত মজুমদার
এই সংখ্যা নির্মাণে সবিশেষ কৃতজ্ঞতা
শিবব্রত কর্মকার, সুজিত চৌধুরী, অশোক প্রামাণিক, সুবিমল ভট্টাচার্য, পূর্ণব্রত মিত্র, অম্লান বিশ্বাস, মনোজ দে
প্রচ্ছদ ও প্রতিকৃতি
সমীর ভট্টাচার্য
বিন্যাস ও অলঙ্করণ
অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়
সহযোগী সম্পাদক
জয়হিন্দ বসু
সম্পাদক
প্রশান্ত চট্টোপাধ্যায়
প্রচ্ছদ | জানুয়ারি ২০২২
Categories
- অনুবাদ (15)
- কবিতা (35)
- গল্প (24)
- দলিল (1)
- পাঠ প্রতিক্রিয়া (2)
- বই যাপন (6)
- বিশেষ রচনা (100)
- রিপোর্ট (3)
- শিকড়ের খোঁজে (6)
- সমকালীন ভাষ্য (23)
- সাক্ষাৎকার (2)
- স্মরণ (29)
