প্রচ্ছদ | জানুয়ারি ২০২১

ছড়া

শুধু পাথর রয়েছে পাথর ফুটছে জলেবাছারা তখন ঘুমিয়ে পড়েছেঘুমিয়ে পড়বে বলে।বাছারা আমার ঘুমো,পাথর এবার ঠান্ডা হয়েছেভাতের বদলে চুমো।চুমোর বদলে ভাত?ঘুমো বাছা ঘুমো চুমোর গন্ধেঅনেক হয়েছে রাত।রাত শেষ হয়ে গেলে,বুক জুড়ে শুধু পাথর রেখেছিআবার ফুটবে বলে।পাথর ফুটবে খুব,ভাত ভেবে তুই ঘুমিয়ে পড়বিস্বপ্নেও দিবি ডুব।পাথর ফাটবে কবে?ভাত নেই শুধু পাথর রয়েছে শেয়াল-১ দুইটি শেয়াল, হাড্ডিসার

Read More

গল্প

গাড়িটা বিদ্যুৎচালিত। কোনো আওয়াজ নেই। সাধারণ টোটো গাড়ির চেয়ে একটু বড় কী, দিয়ার তেমনই মনে হয়। এটা কী ব্যাটারিতে চলছে? দিয়ার প্রশ্নের উত্তরে গাড়ির চালক একটা ‘হুম’ শব্দ করে মুখে। ওর মুখাবরণী ভেদ করে সেই শব্দ বাতাসে ছড়িয়ে পড়ে। এছাড়া কোনো শব্দ নেই। দিয়া ঘাড়টা একটু পেছনের দিকে হেলিয়ে বসে,

Read More

বিশেষ রচনা

পণ্ডিতজী, আসসালাকু আলেকুম। আপনাকে আমি এই প্রথম চিঠি লিখছি। ঈশ্বরের দয়ায় আমেরিকার মানুষজনের কাছে আপনি সুদর্শন। আমার চেহারাও খুব একটা খারাপ নয়। আমি আমেরিকায় গেলে হয়ত, একই কদরের অধিকারী হ’ব। কিন্তু আপনি ভারতের প্রধানমন্ত্রী, আর আমি পাকিস্তানের খ্যাতনামা গল্প-লেখক। ব্যবধান দুস্তর। মিল একটাই, আমরা দুজনেই কাশ্মীরি। কাশ্মীরি মানেই সুদর্শন, আর সুদর্শন মানে

Read More

জানুয়ারি মাসের মাঝামাঝি বন্ধুদের এক আড্ডায় প্রস্তাবটা উঠল — দিল্লি গেলে কেমন হয়? ততদিনে দিল্লির উপকণ্ঠে তিন কৃষি বিল প্রত্যাহার ও Minimum Support Price (MSP) (নূন্যতম সহায়ক মূল্যের) দাবিতে কৃষক জমায়েতের দেড় মাস আর কৃষক আন্দোলনের ছয় মাস অতিক্রান্ত। সুপ্রিম কোর্টের মধ্যস্থতা, সরকারের সাথে হওয়া কৃষক সংগঠনগুলোর ১১ দফা নিষ্ফলা

Read More

গত বছর সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকার সংসদ এবং রাজ্যসভায় তিনটি কৃষি বিল পাশ করে। এই পুরো প্রক্রিয়ায় সরকার কোনোভাবেই কোনো বিরোধী পক্ষ বা কোনো কৃষক সংগঠনের সঙ্গে আলোচনা করার দরকার বোধ করেনি। প্রস্তাবিত বিলটি জনসমক্ষে আসার পর গত আগস্ট মাস থেকেই পঞ্জাবের কৃষকরা নানাভাবে বিদ্রোহ শুরু করেছিলেন। একাধিক সংগঠন তথা

Read More

২০২০ সালের ১৭  সেপ্টেম্বর রাজ্যসভায় বহুল বিতর্কিত তিন কৃষি-বিল আইন হিসাবে গৃহীত হবার পর থেকেই পাঞ্জাব, হরিয়ানার বিভিন্ন কৃষক সংগঠন একত্রিত হয়ে যে আন্দোলন গড়ে তুলছিলেন তা আমাদের, বিশেষ করে আমার, প্রথম দিকে তেমনভাবে দৃষ্টি আকর্ষণ করেনি। কিন্তু এই কৃষকরাই যখন বিপুল সংখ্যায় জড়ো হয়ে দিল্লির দরজায় কড়া নাড়তে গিয়ে

Read More

শহরের প্রাচুর্য এবং অভ্যস্ত জীবন ছেড়ে কৃিষ নির্ভর বেেঁচ থাকবার লড়াইয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে এখন অবধি পাঁচ বছর কেটে গেছে অবর্ণা মুখাইয়ার। এই পাঁচ বছরে তাকে অনেক অনভ্যস্ত সমস্যার মোকাবিলা করতে হয়েছে। প্রতি বছরই নতুনতর সমস্যা হাজির হয়েছে। ২০১৮ সালের বন্যায় সমস্ত আবাদ এবং বাসস্থান নষ্ট হবার পর আগের অবস্থায়

Read More

১. বন্ধু দিয়ে যায় চেনা Stockholm International Peace Research Institute-এর রিপোর্ট অনুযায়ী ২০১৯ সালে বিশ্বে সামরিক খাতে খরচের শতকরা ৬২ ভাগ পাঁচটি রাষ্ট্র খরচ করেছিেলা। পর্যায়ক্রমে রাষ্ট্রগুলোর নাম— মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া ও সৌদি আরব। SIPRI-র সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের প্রথম অস্ত্র আমদানিকারক রাষ্ট্র সোদিআরব ও দ্বিতীয় ভারত।

Read More

আশ্বিন মাস, কৃষ্ণপক্ষের ঘন অন্ধকার রাত, এক আকাশ তারা।  আর কয়েকদিন পরই মহালয়া, বেশ শীত রয়েছে, সন্ধে ৭টা বাজে, ঘন অন্ধকার, অরূপদা আর আমি দুজনে অন্ধকারে দাঁড়িয়ে আছি আমলাশোল গ্রামের মাঝে, ‘সবার ঘর’এর বাইরে দাঁড়িয়ে গল্প করছি। ‘সবার ঘর’ আমলাশোলের স্থানীয় কমিউনিটি হল, গ্রামে ঢোকার রাস্তার উপর চারিদিকের জঙ্গল পাহাড়

Read More

ঊনবিংশ শতাব্দীর শেষ পাদে যে তিন জন সর্বাধিক গুরুত্বপূর্ণ ওড়িয়া লেখকের হাতে অাধুনিক ওড়িয়া সাহিত্যের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, তাঁরা ছিলেন বিদ্যাসাগরের অনুজপ্রতিম সমসাময়িক। তাঁদের মধ্যে সব চেয়ে বয়োজ্যেষ্ঠ, কবি ও ঔপন্যাসিক ফকিরমোহন সেনাপতি জন্ম লাভ করেছিলেন ১৮৪৩-এ (মৃত্যু ১৯১৮-য়), কবি রাধানাথ রায় জন্মান ১৮৪৮-এ (মৃত্যু ১৯০৮-এ), অার প্রাবন্ধিক ও কবি,

Read More

হতে পারে সেটা ২০১৮ সাল। শোনা গেল, দেশ জুড়ে এক বিশেষ রাজনৈতিক দলের ‌‘মন্দির দখলের’ অভিযান চলছে। তা সে হতেই পারে — রাষ্ট্র যা চায়, তাই পারে। এ সব খবরে আমার খুব একটা হেলদোল ছিল না কিন্তু হল — যখন শুনলাম ‌‘সিমলা কালীবাড়ি’ ‌সরকার দখল করবে। আমি যে খুব বেশি ধার্মিক

Read More

ভারতবর্ষ তথা অবিভক্ত বাংলাদেশে ঔপনিবেশিক শাসনে ইংরেজদের  Liberal Education এর ধাঁচে শাসকরা যে শিক্ষাব্যবস্থা গড়ে তুলেছিল, যার পেছনে এখানকার উঠতি মধ্যশ্রেণির সক্রিয় সমর্থন ছিল, স্বাধীনতার পর তাকে সামান্য অদলবদল করে জাতীয় শিক্ষার রূপ দেওয়া হল। এখানেও দেশের মধ্যশ্রেণির সক্রিয় ভূমিকা ছিল। স্বাধীন দেশে এই মধ্যশ্রেণি বা ভদ্রলোক বর্গ তাদের নিজেদের

Read More

পরিকল্পনা সম্পাদনা বিন্যাস

রূপায়ণ ও সহায়তা

অজন্তা ঘোষ, অরিন্দম পাল,  কুণাল দেব, গীতা সোম, চন্দ্রানী মুখোপাধ্যায়,  জয়শ্রী গাঙ্গুলি,  জয়া মিত্র,  দিলীপ রায়, প্রণব বন্দ্যোপাধ্যায়,  প্রবীর মুখোপাধ্যায়,  বিজয়া চন্দ,  রুণা বসু, শৈবাল দত্ত, সন্দীপ রায় , শম্পা মিত্র, সুব্রত মজুমদার

এই সংখ্যা নির্মাণে সবিশেষ কৃতজ্ঞতা

শিবব্রত কর্মকার, সুজিত চৌধুরী, অশোক প্রামাণিক, সুবিমল ভট্টাচার্য, পূর্ণব্রত মিত্র, অম্লান বিশ্বাস, মনোজ দে

প্রচ্ছদ ও প্রতিকৃতি

সমীর ভট্টাচার্য

বিন্যাস ও অলঙ্করণ

অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়

সহযোগী সম্পাদক

জয়হিন্দ বসু

সম্পাদক

প্রশান্ত চট্টোপাধ্যায়

প্রচ্ছদ | জানুয়ারি ২০২১