ফয়সালা আর একতা : হিসাম বুস্তানি
সে লোকটা সবুজ স্বপ্নের থেকে জেগে উঠেছিল। তার সদ্য খোলা চোখে সবুজাভ ঘরের দেওয়ালের সবুজ রঙ প্রতিফলিত হচ্ছিল। সে হাত ছড়িয়ে আড়োমোড়া ভেঙে, বিকট শব্দে হাই তুলল এমন, যেন ভিঁত কেঁপে উঠল, যেন কারো মাথার চুল খাড়া হয়ে যাবে, যদিও…
