+ Read the Latest Issue

বাংলা সাময়িক পত্রিকা কালধ্বনি

চল্লিশ বছর ধরে পথ চলা বাংলা সাময়িক পত্রিকা কালধ্বনি সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক বিষয়াবলী নিয়ে গভীর অনুসন্ধিৎসু, তা নিয়ে স্বাধীন স্বরে কথা বলে। তা লেখা, গান বা অন‍্য যে কোনো সৃষ্টি মাধ‍্যমই হোক না কেন! আজ 'আমরা' যে চ‍্যালেঞ্জের মুখোমুখি, তার অন্তর্দৃষ্টিমূলক বিশ্লেষণ ও বহুমুখীনতাকে কালধ্বনি তুলে ধরে, লালন করে।কালধ্বনি পরিবেশ-সচেতনতা নিয়ে কথা বলে পাঠকের দায়িত্বকে মান‍্যতা দেয়, তাঁকে প্রতর্কে উৎসাহ যোগায়।কালধ্বনি প্রশ্ন তোলে, মানুষের পক্ষ নেয়, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে নিজস্বতার স্বরকে তুলে ধরে। আমাদের ওপর শাসনের দণ্ড চাপিয়ে দেওয়ার জন্য যে কোনো বিভাজনের বিরুদ্ধে কালধ্বনি প্রশ্ন তোলার স্পর্ধা দেখায়! কালধ্বনি সেই বহতা নদীর মতো, যে সমস্ত উপলবাধাকে উপেক্ষা করে, খোলামনের আলোচনা ও তর্কবিতর্কের মধ্যে দিয়ে চিরপ্রবহমান থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

সমকালীন ভাষ্য

গেল গেল সব গেল…  হঠাৎ রব উঠেছে। ঘুম ভেঙেছে অনেকের। কিন্তু ঘুম ভাঙলেও দু চোখ কি খুলেছে? নাকি এক চোখে এক দিকে দৃষ্টিপাত! সুশীল সমাজে রব উঠেছে - দেউচা পচামি কয়লা খনি পরিবেশের সর্বনাশ করে দেবে। কথাটা একেবারেই ঠিক, কিন্তু বিচ্ছিরি রকমের একপেশে। শুরুতে কিছু তথ্য দেওয়া যাক - দেউচা পচামি কোল ব্লক।

Read More

বাদে বাদে জায়তে তত্ত্ববোধঃ ৩ স্বাদেশিকতা পর্ব ১৮০৯-১৮৭২ কিছু শব্দ কিছু কথা সাধারণভাবে গোটা ঊনবিংশ শতাব্দীকে বাংলায় নবজাগরণের যুগ হিসেবে ধরা হয়। আবার সেই ঊনবিংশ শতাব্দীরই দ্বিতীয়ার্ধ থেকে অর্থাৎ মার্ক্স কর্তৃক অভিহিত ১৮৫৭র প্রথম স্বাধীনতা সংগ্রাম থেকে স্বাধীনতাপ্রাপ্তির ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় এক শতাব্দীকে ধরা হয় স্বাধীনতা সংগ্রাম বা জাতীয় আন্দোলনের যুগ। এই

Read More

(এপ্রিল, ২০২১, সংখ্যায় প্রকাশিত অংশের পর) ভারত আর পূর্ব এশিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে ইংল্যান্ডের একদল বণিক ১৬০০ সালে গড়ে তোলে  ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংল্যান্ডের রানী, রানী এলিজাবেথ  তাদের একচেটিয়া বাণিজ্যের অধিকার দেয়। দিল্লির সুলতান তখন জাহাঙ্গির, আর বাংলায় সুলতান, আঞ্চলিক রাজা ও বারো ভূঁইয়ার দাপট। বারো ভূঁইয়াদের নেতৃত্বে ঈশা খাঁ, একজন মুসলমান

Read More

শিকড়ের খোঁজে