+ Read the Latest Issue

বাংলা সাময়িক পত্রিকা কালধ্বনি

চল্লিশ বছর ধরে পথ চলা বাংলা সাময়িক পত্রিকা কালধ্বনি সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক বিষয়াবলী নিয়ে গভীর অনুসন্ধিৎসু, তা নিয়ে স্বাধীন স্বরে কথা বলে। তা লেখা, গান বা অন‍্য যে কোনো সৃষ্টি মাধ‍্যমই হোক না কেন! আজ 'আমরা' যে চ‍্যালেঞ্জের মুখোমুখি, তার অন্তর্দৃষ্টিমূলক বিশ্লেষণ ও বহুমুখীনতাকে কালধ্বনি তুলে ধরে, লালন করে।কালধ্বনি পরিবেশ-সচেতনতা নিয়ে কথা বলে পাঠকের দায়িত্বকে মান‍্যতা দেয়, তাঁকে প্রতর্কে উৎসাহ যোগায়।কালধ্বনি প্রশ্ন তোলে, মানুষের পক্ষ নেয়, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে নিজস্বতার স্বরকে তুলে ধরে। আমাদের ওপর শাসনের দণ্ড চাপিয়ে দেওয়ার জন্য যে কোনো বিভাজনের বিরুদ্ধে কালধ্বনি প্রশ্ন তোলার স্পর্ধা দেখায়! কালধ্বনি সেই বহতা নদীর মতো, যে সমস্ত উপলবাধাকে উপেক্ষা করে, খোলামনের আলোচনা ও তর্কবিতর্কের মধ্যে দিয়ে চিরপ্রবহমান থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

সমকালীন ভাষ্য

- মনসুর মণ্ডল বিজেপি পরিচালিত সরকারগুলির ‘বুলডোজার জাস্টিস’-এ নতুন একটি সংযোজন হল এবছর এপ্রিল (২০২৫)’র শেষের দিকে গুজরাতে আহমেদাবাদের চান্দোলা লেকে উচ্ছেদের ঘটনা। চান্দোলা লেকে ৩ হাজার ৫০০ পরিবার এবং ৫০০ ছোট দোকান উচ্ছেদের কবলে পড়েছে। উচ্ছেদ হওয়া মানুষজনের মধ্যে কিছু সংখ্যক দেবীপূজক আদিবাসী, বাকি সকলেই মুসলমান। মুসলিমরা পশ্চিমবঙ্গ, বিহার ও

Read More

- অজিত কুমার দাস (সেপ্টেম্বর ২০২৪, অষ্টবিংশ বর্ষ প্রথম-দ্বিতীয় সংখ্যায় প্রকাশিত অংশের পর) ৫ মেহেরপুরে হিন্দুদের মন ভেঙে পড়ল। ভয়ের ভাব জেগে উঠল আবার। কিন্তু শহরের ভিতর সাধারণ মানুষের ভিতর তার প্রকাশ কম। সদাব্যস্ত জীবন। সংসার চালাবার চিন্তাতেই দিন যায়। মেহেরপুরের পরিবেশ গ্রামীণ। এখানে পাড়াগুলো বৃত্তিভিত্তিক। তাঁতিপাড়া, বারুইপাড়া, তিলিপাড়া, বামুনপাড়া। পাড়াতে ওইসব সম্প্রদায়ের

Read More

- অজিত কুমার দাস (কালধ্বনি জানুয়ারি ২০২৪ সপ্তবিংশ বর্ষ তৃতীয়-চতুর্থ সংখ্যার পর) মেহেরপুর শহরের ভিতর আমাদের একটা ছোট বাঁশবাগান ছিল। চারপাশেই মুসলমান পল্লী। অধিকাংশই কুঁড়ে ঘর। দরিদ্র শ্রমজীবী পরিবারের বাস। তাদের সঙ্গে আমাদের শর্ত ছিল যে ওপাড়ার কারোও মৃত্যু হলে তাকে গোরস্থানে নিয়ে যাবার জন্য একখানা বাঁশ কেটে নিতে পারবে। সে জন্য

Read More

শিকড়ের খোঁজে

মোদের জায়গা উদের ইস্টেজে না হলোউহা বসবার লাগি কেউ না বুলালো,মোদের বসার জায়গা হল লিচেসারি সারি বসল বাবুর দল ইস্টেজে,উরা কইল কত মোদের দুখের কথাতবু মোদের জীবন ছায়ে রইল সে ব্যথা,ক্যানে জানি কখনো তা বাবুদের হলো না।আদিবাসী কবি ওয়াহারু সনাভানের কবিতার অনুপ্রেরনায়। এক পুরুলিয়ার শালহুরা গ্রামের দক্ষিণে সবুজ জঙ্গলে ঢাকা পঞ্চকোট পাহাড়,

Read More

শহরের প্রাচুর্য এবং অভ্যস্ত জীবন ছেড়ে কৃিষ নির্ভর বেেঁচ থাকবার লড়াইয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে এখন অবধি পাঁচ বছর কেটে গেছে অবর্ণা মুখাইয়ার। এই পাঁচ বছরে তাকে অনেক অনভ্যস্ত সমস্যার মোকাবিলা করতে হয়েছে। প্রতি বছরই নতুনতর সমস্যা হাজির হয়েছে। ২০১৮ সালের বন্যায় সমস্ত আবাদ এবং বাসস্থান নষ্ট হবার পর আগের অবস্থায়

Read More

আশ্বিন মাস, কৃষ্ণপক্ষের ঘন অন্ধকার রাত, এক আকাশ তারা।  আর কয়েকদিন পরই মহালয়া, বেশ শীত রয়েছে, সন্ধে ৭টা বাজে, ঘন অন্ধকার, অরূপদা আর আমি দুজনে অন্ধকারে দাঁড়িয়ে আছি আমলাশোল গ্রামের মাঝে, ‘সবার ঘর’এর বাইরে দাঁড়িয়ে গল্প করছি। ‘সবার ঘর’ আমলাশোলের স্থানীয় কমিউনিটি হল, গ্রামে ঢোকার রাস্তার উপর চারিদিকের জঙ্গল পাহাড়

Read More