মহাশ্বেতার অমরাবতী

(জানুয়ারি ২০২৬, উনত্রিংশ বর্ষ তৃতীয়- চতুর্থ  সংখ্যায় প্রকাশিত অংশের পর)

৫ জুলাই ভোর না হতেই সংবাদবাহকের মাধ্যমে দুঃসংবাদটি এসে পৌঁছল। নিবেদিতা বেলুড় মঠে এলেন। সেদিন যখন অপরাহ্ণ-অভিমুখী গঙ্গাতীরে চিতা সজ্জিত হল, পূর্বদিন যে বস্ত্র স্বামিজীর পরিধানে ছিল, চিতাসজ্জায় সেইখানি পাতা হয়েছে দেখে নিবেদিতার মনে হয়েছিল, এটিও কি অগ্নিগ্রাসে নিঃশেষিত হবে?

চিতা জ্বলছে, সহসা এক টুকরো জ্বলন্ত গেরুয়া কাপড় তাঁর পায়ের কাছে এসে পড়ল, তিনি সাগ্রহে সেটি সংগ্রহ করলেন,

“Dark is the night, and terrible is the storm in the midst of the burning-ghat. Swift and deep is the river to bear away the scattered dust.

Infinite is Time, into which hurry the Passing souls.

And love cries out in vain to stay the hand of death.

Verily are the flowers withered, O Beloved, in our forests. And all the pools are emptied of their lotuses.

For us are the voices of the singing-birds become silent, and dark clouds have passed over the face of the stars.

Since thy feet come never again across our threshold. Neither is light seen again within thine eyes.”৬২

তিনদিন পরে ৭ই জুলাই সিস্টার কৃস্টীনকে যে চিঠি লিখলেন নিবেদিতা, হাহাকার নেই সেখানে। নির্বাণ লাভ করেছেন স্বামিজী আর তাদের অন্তরে তিনি নিত্য বিরাজিত।

“Tomorrow you will receive this news that will desolate your life. I can only tell you Dear that if my presence could keep you there, you were never absent from his side on Saturday. ….Death came to him so beautifully on Friday night! A half hour’s sleep after meditation—and he was gone! He was an hour or an hour and a half in the chapel before he slept, and then he just lay down in his room…..

To me it seems as if his Master’s own hand had taken him to himself, and given him back to us—our own dear Swami—at the same moment. ….”৬৩

এই অঘটনের দেড় মাস পরে নিবেদিতা তাঁর বন্ধু ও তাঁর স্বামীকে চিঠিতে যা লেখেন তা নিবেদিতার কয়েক বছর পরে লিখিত ‘The master as I saw him’ গ্রন্থের বিবরণেরই অনুরূপ।

“It seems impossible that you should not have been amongst the many to whom I wrote…. Swamiji had been, as you have doubtless heard, very ill all winter. When we saw him here, after his return from Benaras, I was shocked. Still one never thought he would die…. 

How I long to serve him—in some essential way—regardless of what comes of it. Glad if it be some terrible links that waits to be forged. Pray that I may have strength, and faithfulness and knowledge, to do this and ask no other blessings for me. I want no other. He is not dead—dear Nell. He is with us always. I cannot even grieve. I only want to work.

Lovingly yours,

Nivedita of Ramakrishna৬৪

অপিচ:—

স্বামিজীর দেহাবসানের পর ৮ ও ১০ই জুলাই স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী সারদানন্দের৬৫ সঙ্গে নিবেদিতার সংঘভুক্ত থাকার শর্তাদি নিয়ে আলোচনা হয়।

স্বাধীনচিত্ত  নিবেদিতা তাঁর কর্মপন্থা বা চিন্তাধারার থেকে সরে আসতে রাজি ছিলেন না। ১৮ই জুলাই ১৯০২ বেলুড় মঠের সভাপতি স্বামী ব্রহ্মানন্দকে তিনি লেখেন—

“Will you accept on behalf of the order and myself my acknowledgement of you letter this morning. Painful as is the occasion I can but acquiesce in any measure that are necessary to my complete freedom. I trust however that you and other members of the order will not fail to lay my love and reverence daily at the feet of the ashes of Sri Ramakrishna and my own beloved Guru. I shall write to the Indian papers and acquaint as quietly as possible with my changed position.

Yours in all gratitude and good faith

Nivedita of Ramakrishna-Vivekananda.৬৫ক

সুতরাং, তাঁর ইচ্ছাক্রমে ১৯শে জুলাই অমৃতবাজার পত্রিকায় নিম্নরূপ সংবাদ প্রকাশিত হয়—

“Sister Nivedita we have been requested to inform the public that at the conclusion of the days of mourning for the Swami Vivekananda it has been decided between the members of the Order at Belur Math and Sister Nivedita that her work shall henceforth be regarded as free and entirely independent of their sanction of authority.”৬৫খ

“সেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো।”

“O Krishna, Thou loving 

Shephard of the People, 

Buddha, Lord of Infinite Compassion 

Jesus, Thou Love and Savior of the soul, 

May ye and all the nameless 

masters of the spirit, 

Vision of divine Compassion, 

Receive and save this soul! 

Keep her in thine own Presence, 

O Lord God,

And Let Light Perpetual Shine upon her.”৬৬

স্বামী বিবেকানন্দের আর্কষণে ও প্রেরণায় নিবেদিতা তাঁর স্বদেশ ও স্বজনদের ছেড়ে পূর্ব গোলার্ধের এই গ্রীষ্মপ্রধান দেশে এসেছিলেন স্বামীজির অভিষ্ঠ’র অংশভাব হতে। স্বামিজীর আকস্মিক প্রয়াণে তিনি যে শোকগ্রস্ততা ও নিশ্চেষ্টতায় কালহরণ করেননি, সে তাঁর স্বভাবের দার্ঢ়্যবশত,

“From the unreal lead her to the real! 

From the darkness, lead her unto light! 

From death, lead her to immortality! 

Reach her though and through her self, 

And even more—O Thou Terrible! 

—Protect her from ignorance, 

By thy sweet compassionate face!”৬৭

২২শে সেপ্টেম্বর স্বামী সদানন্দকে সঙ্গে নিয়ে ভারতের বিভিন্ন স্থানে যান নিবেদিতা, উদ্দেশ্য ছিল স্বামী বিবেকানন্দ সম্পর্কে বক্তৃতা এবং সেইসঙ্গে এইসব বিষয়েও তিনি বিভিন্ন সভায় বক্তৃতা করেন— ‘The unity of Asia’, ‘Hindu mind in modern Science’, ‘Indian Womanhood’, ‘Indian woman as she strikes an English woman’, ‘How and why I adopted Hindu Religion’, এই সময়েই তিনি অজন্তা-ইলোরা দর্শন করে আসেন ও বক্তৃতার উদ্দেশ্যে গুজরাট ও পরে দক্ষিণাত্যে যান।

নানা স্থানে স্বামী বিবেকানন্দ ও তাঁর আদর্শ বিষয়ে বক্তৃতার মধ্যে নিবেদিতা বরোদায় অরবিন্দ ঘোষের৬৮ সঙ্গেও দেখা করেছিলেন। দুজনের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছিল, তা স্পষ্ট নয়, কিন্তু স্বভাবতই ব্রিটিশ শাসন থেকে ভারতের মুক্তি এই বিষয়টা তখন থেকে নিবেদিতাকে ভাবিয়েছে। 

“১৯০৩ সালের ২৭শে জানুয়ারী হইতে তিনি নিয়মিত বিদ্যালয়ের কার্য আরম্ভ করেন। তখন বিদ্যালয়ের পড়াশুনোর জন্য নিদিষ্ট পাঠ্যপুস্তক ছিল না। কিন্ডারগার্টেন প্রণালীতে মুখে মুখে শিক্ষাদানের রীতি ছিল। সেলাই, ছবি-আঁকা ও খেলধূলাই ছিল প্রধান।”৬৯

পল্লীর বাড়িতে বাড়িতে নিজে নিবেদিতা যেতেন ও মহিলাদের সঙ্গে পরিচয় করতেন। কোনো কোনো দিন কথক ঠাকুরের কথকতার আয়োজনের পরিকল্পনাও কার্যকরী করে তুলতেন। বাড়ির গৃহিনীরাও আসতেন ও আগ্রহভরে চিকের আড়াল থেকে শুনে আনন্দ পেতেন। ইতিমধ্যে স্বামীজির আরেক শিষ্যা কৃষ্টীন এসে নিবেদিতার বিদ্যালয়ে যোগ দিলে কার্যধারা ত্বরান্বিত হয়।

এর মধ্যে ১৭ নং বোসপাড়া লেনের বাড়িতেও নিবেদিতার কাজের প্রসার ঘটেছিল। ‘ভগিনী নিবেদিতা’ গ্রন্থে ‘উদ্বোধন’ ৫ম বর্ষে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়—

“বিগত ৯ই কার্তিক, সোমবার ১৭ নং বোসপাড়া লেনে রমণীগণের উপকারের জন্য স্বামী সারদানন্দ একটি গীতা সম্বন্ধে বক্তৃতা দেন। প্রায় ৫০।৬০ জন অন্তঃপুরচারিণী বক্তৃতা শুনিতে সমাগতা হন। মিসেস ওলি বুল হারমোনিয়াম বাজাইয়া শ্রোতৃমণ্ডলীকে মুগ্ধ করিয়াছিলেন। এক্ষণে প্রতি মঙ্গলবার বেলুড় মঠের স্বামী বোধানন্দ গীতা ব্যাখ্যা করিতেছেন।

বিগত ১৬ই কার্তিক হইতে ঐ স্থানেই বয়স্কা স্ত্রীলোকগণের জন্য স্ত্রী বিদ্যালয় খোলা হইয়াছে। প্রতি সোম ও শুক্রবার ইহা খোলা থাকিবে, স্বামী বিবেকানন্দের শিষ্যা মিস কৃষ্টিন গ্রীনস্টাইডেল সেলাই ও অধ্যাপক বসুর ভগিনী লেখাপড়া শিখাইবেন। এতদ্ব্যতীত পরমহংসদেবের স্ত্রীলোক ভক্তগণ আসিয়া ধর্মশিক্ষা দেবেন। শিক্ষয়িত্রীগণকে বিদ্যালয়ের গাড়ি করিয়া আনা ও রাখিয়া আসা হইবে।”৭০

হিন্দু ধর্মীয় প্রথা ও আচার বিনা বিচারে সম্পূর্ণ মেনে চলছিলেন নিবেদিতা, এটা বোঝা যায়।

পরিচিত ও বন্ধুগণকে লেখা চিঠিপত্রে জীবনের বাকি কয়বছরে তাঁর প্রতিদিনের কাজকর্ম ও ভাবনা কোন পথে চলছিল, ভারতের নানা স্থানে স্বামী বিবেকানন্দ সম্পর্কে বক্তৃতার নানা প্রসঙ্গ এসেছে।

শিক্ষা দেওয়ার কাজে বেট-কেও পাচ্ছিলেন। মেয়েরা আসে, সারাদিন হাসি খেলধূলায় সময় কাটায়, বিকেল ৪টেয় বাড়ি যায়, নিবেদিতা যেন বেশ তৃপ্ত।

জোসেফিনকে এক চিঠিতে লিখছেন—

“Sister Bet is now a school-mistress having 20 chidren for sewing and fun at 4 daily!”

এই চিঠিতেই আছে— 

“…on the 25th itself Bet and I went to the math with 16 children.”৭১

প্রায় সমসময়ে স্বামী অখণ্ডানন্দকে যে দীর্ঘ চিঠি নিবেদিতা লেখেন তা থেকে তাঁর শিক্ষা সম্বন্ধীয় মতামত বেশ স্পষ্ট হয়ে ওঠে।৭২

বিভিন্ন চিঠিতে কৃষ্টীন প্রসঙ্গ কিছু কিছু আছে—যেমন, বন্ধু জোসেফিনকে ২৩ সেপ্টেম্বর, ১৯০৩ নিবেদিতা লেখেন—

“Christine seems always on the verge of a breakup out that of course is for more shock and nerves than climate.”৭৩

Dear Swami Akhandananda,

“Your long letter, enquiring about the Kindergarten system of education, has not been forgotten by me, but I have been very busy and yet was anxious to send you a reply that could be translated into Bengali, and Published, both in English, and in that language. So I have had to wait, in order to find time. Today I hope I have it….

Children love a ball, because it moves more like an animal than any other toy. They love colour too, so at a very early age, Froebel gave them six bright balls of different colours. Years hence, the child will like a kite, because it is so like a bird…. 

From gift 1, then, the child learns to practise—a mouse—a beetle—a toy—the everything by turns. The teacher encourages the child to imagine.

All the children act together—order, discipline, amidst all the fun. It is play, but it is also co-operation…. 

These are few hints, dear Swami, as to the principles on which the Kindergarten system is based…. 

India cannot swallow the Kindergarten as practised in Germany…. 

The religious education of Hinduism is a complete development not only of the religious, but also of the domestic and social mind. But the department does not understand this.

১৬ ফেব্রুয়ারী, ১৯০৪ জোসেফিনকে লেখেন—

“…I am really necessary in so many ways. Even Christine always looks joyless and dispirited when I have been away for a while and begins to look living after I come back. And it is only my presence here that Bet’s school can be made possible—for Bet is a perfect friend of evil spirit and temper, and she makes the house a limbo when I am away.”৭৪

এমনি সব নানা প্রসঙ্গ বন্ধুকে লেখা চিঠিতে, নানা কাজের প্রয়োজনে টাকা চেয়ে পাঠান তাঁর কাছে। যেমন— একটি ৯-১০ বছরের ছোট মেয়ের চিকিৎসার প্রয়োজনে চেয়েছিলেন।

“If you will give me 100 rupees for a certain case, I shall be very glad. A little girl here of a respectable but poor family has got white leprosy. She has had it a year she is 9 or 10 years old and in a year on two will have to be married. An allopathic doctor thinks he can cure her with 5 months treatment, cost about 15/- a month. I trusted to your donation and undertook the case.”৭৫

আবার, বোন Mrs. Wilson-কে নিরুপায় বিধবাদের কিছু সাহায্য করবার পরিকল্পনায় নিবেদিতা লেখেন—

“Monday next is the Day of Saraswati—our Indian Minerva and 50 poor widows are to have 1/5 worth of provisions each—your money goes to this!

“The widows are not be beggars you know but ‘decayed gentlewoman’—just the class you will love to help.”৭৬

নিবেদিতা যে সবসময় টাকা চেয়ে পাঠান তা নয়, এমন চিঠিও আছে, যাতে তিনি জানাচ্ছেন, ধার নেওয়া ৬০০০ টাকা তিনি কীভাবে কিস্তিতে কিস্তিতে পরিশোধ করবেন, সেই বন্দোবস্ত করতে ব্যাঙ্কে গিয়েছিলেন।৭৭

একটি চিঠিতে নিবেদিতা কলকাতা স্টেটসম্যানের সম্পাদক S. K. Ratcliff-কে৭৮ বুদ্ধগয়ার প্রতিষ্ঠাবৃত্তান্ত বিস্তারিত লিখেছিলেন। তিনি যে কতটা ইতিহাস-সচেতন ছিলেন এবং ভারত ইতিহাসের নানা দিক নিয়ে যথেষ্ট পড়াশুনো করতেন, এই চিঠির মতো চিঠিগুলি তার সাক্ষ্য দেয়। নিবেদিতা ভারতের বিভিন্ন স্থানে ঘুরেছেন। যেবার তিনি অজন্তা, ইলোরা গুহাচিত্র দেখতে গিয়েছিলেন, সেইবারেই এ্যালিফেন্টা গুহাও দেখে আসেন।৭৯

TO MR. S. K. RATCLIFFE  [1903?]

Re: Bodh-Gaya.

Do Please educate the public a little into a preliminary knowledge of the history of the Temple! As thus:

The Bodh Gaya Temple was NOT built by Asoka as ignorantly supposed. Its date was fairly well-established by Rajendralall Mittra, at some time in the 1st century A. D. In Asoka’s time only the great rail was placed round the great Court which enclosed the Tree….

 [Sister Nivedita took a conspicuous part in the Bodh Gaya Temple Case. There was a fierce controversy followed by law-suits, between the Shaivait Mohant, then in possession of the Temple and Anagarik Dharmapala, who claimed that for the Buddhists. Nivedita was on the side of the Mohant as she thought ‘Buddhism was not a religion separate from or antagonistic to Hinduism’ and ‘Buddha was only a great Hindu teacher.’ ‘Bodh Gaya must be held for the synthesis known as Hinduism. It must never become the plaything of sects.’ So ‘she set herself up as champion of the people and made the Bodh Gaya question an issue of national unity in the editorials of many papers.’ How she induced her friend Mr. S. K. Ratcliffe to write on the subject in the Statesman, can be seen from the above letter. Amongst her papers we find the following “Private and Confidential” note of Lord Curzon, the then Viceroy of India, which she somehow was able to get hold of. It would appear that Lord Curzon decided in favour of the Buddhists, which was foiled by public agitations.]

১৯০৩ সালের ২রা সেপ্টেম্বর Ratcliff পত্নীকে লেখা একটি চিঠি, যিনি কিছুদিনের মধ্যে মা হতে যাচ্ছেন, নিবেদিতার যে স্নেহময়ী ঘরোয়া রূপটি ফুটিয়ে তোলে, সেটি বড়ো সুন্দর।৮০

Strictly Private and Confidential

BODH GAYA

I record this note of what passed at my visit to the Bodh-Gaya Shrine on January 15th, in company of Mr. Hare, Commissioner of Patna and Mr. Oldham, Collector of Gaya…. 

How blessed that you are all in Europe for the winter—and together! This is good news! My love and devotion always to Ly. Betty.

I must not write more. My eyes are giving trouble.

So much much love dear Yum—ever best and dearest in my eyes of all whom Swami loved—

Your childe, 

Margot

To MRS. RATCLIFFE

ASSYLINE VILLA

WEST POINT, DARJEELING

Sept. 2 [1903]

My dear Katie,

Your news is indeed wonderful and sacred. I am more than happy for you both. I think with you that one cannot shower too much love and prayer on the unborn, nor give too large and sweet a place amongst ourselves. I want to hear much much much from you of motherhood. To my own little sister it has come like a great sacrament and she tells me wonderful holy things of how the babe is always a personality to the mother, and how afterwards it is exquisite happiness to know that there is one being to whom one’s life is absolutely necessary….

With constant and endless love, yours ever—

Margaret

MISS J. MACLEOD

ASSYLINE VILLA

WEST POINT, DARJEELING

Sept. 9, 1903

My sweet mother Yum,

Your child has finished her book [The Web of Indian Life), and S. Sara brings it to London when she comes. It was finished at 4 o’clock in the afternoon of the 7th, the day before yesterday, and the last chapter on which I was engaged was about Siva!

Mrs. Ratcliffe-র মেয়ে নয়, ছেলে হয়েছে জেনে ১৯০৪ সালের ১লা ফেব্রুয়ারী, নিবেদিতা ছোট একটি চিঠিতে আবার তাঁকে লিখলেন—

Tomorrow is your birthday—So close to the little one son’s—and it is indeed a birthday this year—for you have gone through the great ordeal and received the most blessed consecretion of Womanhood.”৮১

এটা খুবই স্পষ্ট, রাজধানী কলকাতার শ্বেতকায় সমাজে নিবেদিতা শুধু পরিচিত ছিলেন না, অনেকের সঙ্গেই তাঁর সম্পর্ক যথেষ্ট নিবিড় ছিল। চিঠিতে সেই সঙ্গেই ধ্যানী বুদ্ধকে পায়েস নিবেদনের কাহিনীটিও যুক্ত করেছেন নিবেদিতা। এমনি করেই হয়তো তিনি অন্তরঙ্গ মহলে ভারতীয় সভ্যতা-সংস্কৃতির নানা দিক নিয়ে আলোচনা করতেন, আর ভারতীয় ইতিহাসের নানা দিক নিয়ে বক্তৃতাও করতেন সভায়।

নিবেদিতাও জোসেফিন উভয়েই জগদীশচন্দ্র বসুকে ‘Bain’ বলে সম্বোধন করতেন। ১৯০৩ সালে অবলা বসু৮২ যখন সন্তানসম্ভবা, জোসেফিনকে নিবেদিতা একাধিক চিঠিতে লিখেছিলেন, ‘গর্ভাবস্থায় অবলা দিনে দিনে আরো সুন্দরী হয়ে উঠছেন।’

অবশেষে শিশুটি যখন ভূমিষ্ট হল, সবার প্রত্যাশার আলো সে নিভিয়ে দিয়ে চলে গেল। পৃথিবীর আলো আর দেখল না, ১৮ মে, ১৯০৩ সালে অবলা বসুকে নিবেদিতা লিখেছিলেন—

“…you are and shall ever be, as much a mother as if the Baby had remained a living Presence with us all.”৮৩

১৬ই জুন ১৯০৪, জোসেফিনকে লেখা একটি চিটি, যার প্রথম কয়েক পাতায় সম্ভবত উভয়ের মধ্যে কোনো তিক্ততার প্রসঙ্গ ছিল, সে অংশ রক্ষিত হয়নি। চিঠির বাকি সংক্ষিপ্ত অংশে নিবেদিতা যা লিখেছেন, তা থেকে পাঠকের কাছে যে তাঁর সম্পূর্ণ মনটি ধরা পড়ে তাও নয়। হয়তো উভয়ের মধ্যে চিরবিচ্ছেদ ঘটে যেতে পারত, কিন্তু তা হয়নি। তবু চিঠির সেই অংশটুকু এখানে উদ্ধৃত করা যাক।

“Words represent only the innocence and ignorance of a child who plays with fire.

And now my dear dear Yum, Goodbye—and if you feel that such a letter as this cannot be forgotten then goodbye again, but only with infinitely the more love and gratitude, for the added Pain.

You have been to me one of the greatest visions of sweetness and tenderness that I have ever seen. And today I cannot rest without speaking out to you the hardest and most wounding truth.

But I do not forget one moment of you and what you are. It is because of my infinite reverence and affection for you that I tell you the worst—even if it should kill you to hear.

Whatever you might ever do, I should always ask for the dust of your feet. For I know you. And you are that even if you doubt yourself which he held you to be.”৮৪

১৯০৪ সালের একটি চিঠির বিবরণ থেকে আমরা বুঝতে পারি, ১৬নং বোসপাড়া লেনের বাড়ির সঙ্গে ১৭নং বাড়িতেও নিবেদিতা তাঁর অভীষ্ট কাজের বিস্তার ঘটিয়েছেন।

উভয় বাড়িতে কে কোথায় থাকেন, তার বর্ণনাও এই চিঠিতে পাই, এই চিঠির অনেকটা অংশ দেওয়া যাক—

“I wish you cd. see us here. From the front door of this house to front door of No. 16 is an immense distance across the two houses. We keep No. 16 for work. In the outer rooms, in which I used to have school, we have it again. In the rooms upstairs, Christine has her two great sewing classes of married ladies every Monday and Wednesday, and her small sewing class—daily. She sleeps in my bedroom.

This house contains Gopaler Ma, Thee and myself the back, Swami Sadananda in the middle—and here in the front my study and the chapel….

 There is a good deal of work for us all, on Monday and Wednesday afternoons, when the large class gathers. But otherwise I try not to do anything in the school myself—but to work entirely through others.”৮৫

কোনো চিঠিতে খবর পাই, নিবেদিতা নিজেদের জন্য Irish Stew বানিয়ে নিচ্ছেন, কখনো chicken stew-ও পাতে এসে পড়ে। জোসেফিনকে এক চিঠিতে জানাচ্ছেন সেকথা,

“…I can have a whole chicken stewed and delivered warm, for 1/4 in a scotch shop and for this I am thankful. Tomorrow I shall have a chance of getting a good mutton and then I mean to try an Irish stew myself. After that a chicken again will be a little change.”৮৬

১৯১০ সালের চিঠি থেকে জানা যায়, অবলা বসু স্কুল দেখতে এসেছিলেন, দেখে খুব খুশি, এটাও দেবার মতো খবর, তিনি নিবেদিতাদের জন্য মুরগি রান্না করে এনেছিলেন।৮৭

খাওয়া-দাওয়া ও অন্যান্য প্রয়োজন সহজেই মিটে যায় আর তার সঙ্গে কোনোদিন চিরকালের খাদ্যাভাস অনুযায়ী তেমন কিছু লাঞ্চ বা ডিনারে যুক্ত হলে, যেমন যথেষ্ঠ তৃপ্তি পান, তেমনি আবার পুরনো ঝি তার দেশীয় অভ্যাসমতো তাদের বাড়ির পাঁচিলে গোবর লেপে দিলে ভয়ানক বিচলিতও যে হন সেটা অনুভব করা যায়।

অসুস্থ শরীরে যখন দমদমে আছেন, তখন এই খবর পেয়ে গণেন মহারাজকে৮৮ এক চিঠিতে লিখলেন—

“I hear that old jhee [maid] is putting cowdung on the walls of the Zenana terrace. Will you please tell her to remove it at once and wash the marks off and never, never, never dare to attempt such nonsense again.” 

N. Furiaus৮৯

নিবেদিতার ‘The web of Indian Life’ বইটি জুন ১৯০৪ সালে William Heinemann প্রকাশ করেন। বইয়ের শুরুতেই নিবেদিতা রমেশচন্দ্র দত্তকে কৃতজ্ঞতা জানিয়েছেন। নরওয়েতে যখন ছিলেন, এই মানুষটিই তাঁকে এই বই লিখতে বলেছিলেন, তার সঙ্গে Patrick Geddes কেও ধন্যবাদ জানিয়েছিলেন উৎসাহ প্রদানের জন্য।

প্রথম প্রকাশের পরে বইটি পাশ্চাত্যে পাঠকদের কাছে যথেষ্ট সমাদৃত হয়েছিল, তার প্রমাণ পাই, নিবেদিতা একটি চিঠিতে জোসেফিনকে লিখেছিলেন— 

“They [Publishers] have written to Mrs. Bull that Rudyard Kipling৯০ and F. A. Sted৯১ are warm about the book.”৯২

১৯৫০ সালে অদ্বৈত আশ্রম, মায়াবতী থেকে বইটির প্রথম ভারতীয় সংস্করণ প্রকাশিত হয়, বইটির ভূমিকায় প্রকাশক যা জানিয়েছেন তার সবটাই প্রণিধানযোগ্য,

“Sister Nivedita, the brilliantly gifted Irish disciple of Swami Vivekananda, who had dedicated her life to the service of India is one of the greatest interpreters of the ideals, culture, religions and customs and manners of India. The immense influence exercised by her writings has been been amply testified to by great men like Rabindranath Tagore and others of her time.

Of her many books one of the best known is ‘The web of Indian Life’, in which we Indians can see ourselves in the sympathetic searchlight of her keen intellectual analysis—an analysis that shows our strong points, without failing to point out our weaknesses—but foreigners, Westerners particularly will have the great advantage of understanding India and her ideals as seen through the Spectroscope of the western master mind. Her observations are as valuable and instructive for us now as they were when they were first written. So we place this before our readers in this first Indian edition in confident hope that they will also catch the same burning love and zeal that animated the Sister Nivedita for all that is great and good in our Culture.”৯৩ (web of Publishers note)

উল্লখ্য, এই বই প্রকাশের এক যুগ পরে ১৯১৭ সালে রবীন্দ্রনাথ এই বইয়ের একটি ভূমিকা লিখে দিয়েছিলেন, কার অনুরোধে সেটা স্পষ্ট নয়, তখন তো লেখিকা চিরতরে হারিয়ে গেছেন। এই বইয়ের প্রথম প্রকাশক William Heinemann-র অনুরোধেই সম্ভবত। এই ভূমিকা সম্পর্কে প্রশান্তকুমার পাল বলেছেন—

“1904-এ প্রথম প্রকাশিত গ্রন্থটির নূতন মুদ্রণের ভূমিকা লিখতে গিয়ে তিনি ভারতবর্ষের প্রতি পাশ্চাত্য জাতির, বিশেষত শাসক ইংরেজের, মনোভাব বিশ্লেষণ করেছেন দীর্ঘ আকারে—তার মধ্যে সমকালীন রাজনৈতিক পটভূমির বর্ণনাও আছে।”৯৪

INTRODUCTION

INDIANS, like all other peoples of the world, are naturally susceptible to flattery. But unfortunately they have been deprived of their share of it, even in wholesome measure, both by the Fates presiding at the making of their history as well as by the guests partaking of their salt. We have been declared inefficient in practical matters by our governors, foreign missionaries have created a vast literature proclaiming our moral obliquity, while casual visitors have expressed their opinion that we are particularly uninteresting to the intellectual mind of the West. Other peoples’ estimate of our work is a great part of our world, and the most important other peoples in the present age being the Europeans, it has become tragic in its effect for us to be unable to evoke their appreciation. There was a time when India could touch the most sensitive part of Europe’s mind by storming her imagination with a gorgeous vision of wealth. But cruel time has done its work and the golden illusion has vanished, leaving the ragged poverty of India open to public inspection, charitable or otherwise. Therefore, epithets of a disparaging nature from the West find an easy target in India, bespattering her skin and piercing her vital parts. Epithets once given circulation die hard, for they have their breeding-places in our mental laziness and in our natural readiness to believe that whatever is different from ourselves must be offensive. Men can live through and die happy in spite of disparagement, if it comes from critics with whom they have no dealings. But unfortunately our critics not only have the power to give us a bad name, but also to hang us. They play the part of Providence over three hundred millions of aliens whose language they hardly know, and with whom their acquaintance is of the surface. Therefore the vast accumulation of calumny against India, continually growing and spreading over the earth, secretly and surely obstructs the element of heart from finding an entrance into our government.

One can never do justice from a mere sense of duty, to those for whom one lacks respect. And human beings, as we are, justice is not the chief thing that we claim from our rulers. We need sympathy as well, in order to feel that we have human relationship with them thus retain as much of our self-respect as may be possible.

For some time past a spirit of retaliation has taken possession of our literature and our social world. We have furiously begun to judge our judges, and the judgement comes from hearts sorely stricken with hopeless humiliation. And because our thoughts have an organ whose sound does not reach outside our country, or even the ears of our governors within its boundaries, their expression is growing in vehemence. The prejudice cultivated on the side of the powerful is no doubt dangerous for the weak, but it cannot be wise on the part of the strong to ignore that thorny crop grown on the opposite field. The upsetting of truth in the relationship of the ruler and the ruled can never be compensated by the power that lies in the grip of the mailed fist.

And this was the reason which made us deeply grateful to Sister Nivedita, that great-hearted Western woman, when she gave utterance to her criticism of Indian life. She had won her access to the inmost heart of our society by her supreme gift of sympathy. She did not come to us with the impertinent curiosity of a visitor, nor did she elevate herself on a special high perch with the idea that a bird’s eye view is truer than the human view because of its superior aloofness. She lived our life and came to know us by becoming one of ourselves. She became so intimately familiar with our people that she had the rare opportunity of observing us unawares. As a race we have our special limitations and imperfections, and for a foreigner it does not require a high degree of keen-sightedness to detect them. We know for certain that these defects did not escape Nivedita’s observation, but she did not stop there to generalise, as most other foreigners do. And because she had a comprehensive mind and extraordinary insight of love she could see the creative ideals at work behind our social forms and discover our soul that has living connection with its past and is marching towards its fulfillment.

But Sister Nivedita, being an idealist, saw a great deal more than is usually seen by those foreigners who can only see things, but not truths. Therefore I have heard her being discredited by the authority of long experience, which is merely an experience of blindness carried through long years. And of these I have the same words to say which I said to those foreign residents of Japan, whose long experience itself was like a film obscuring the freshness of their sight, making them conscious of only some outer details, especially where they irritated their minds. Instead of looking on the picture side of the canvas, if they look on the blank side, it will not give any more value to their view because of the prolonged period of their staring.

The mental sense, by the help of which we feel the spirit of a people, is like the sense of sight, or of touch—it is a natural gift. It finds its objects, not by analysis, but by direct apprehension. Those who have not this vision merely see events and facts, and not their inner association. Those who have no ear for music, hear sounds, but not the song. Therefore when, by reason of the mere lengthiness of their suffering, they threaten to establish the fact of the tune to be a noise, one need not be anxious about the reputation of the music. Very often it is the mistakes which require a longer time to develop their tangles, while the right answer comes promptly.

It is a truism to say that shadows accompany light. What you feel as the truth of a people, has its numberless contradictions, just as the single fact of the roundness of the earth is contradicted by the innumerable facts of its hills and hollows. Facts can easily be arranged and heaped up into loads of contradiction; yet men having faith in the reality of ideals hold firmly that the vision of truth does not depend upon its dimension, but upon its vitality. And Sister Nivedita has uttered the vital truths about Indian life.

RABINDRANATH TAGORE

October 21, 1917.

৬২. An Indian Study of Love and death, P. 12

৬৩. ‘Letters of Sister Nivedita’, Vol. I, P. 434

৬৪. তদেব, P. 453

৬৫ ক. তদেব, P. 440

৬৫ খ. ‘ভগিনী নিবেদিতা’, প্রব্রাজিকা মুক্তিপ্রাণা, পৃ. ২২৬

৬৬. ‘An Indian study of love and death’, P. 16.

৬৭. তদেব, P. 17

৬৮. অরবিন্দ ঘোষ: ১৫ই আগস্ট ১৮৭২ – ৬ই ডিসেম্বর ১৯৫০

স্বামী সারদানন্দ: (২৩শে ডিসেম্বর ১৮৬৫ – ১৯ শে আগস্ট ১৯২৭) জন্মসূত্রে নাম শরৎচন্দ্র চরবর্তী, ‘শরৎ মহারাজ’ বলে পরিচিত ছিলেন, বেলুড় মঠের প্রথম সম্পাদক

স্বামী ব্রহ্মানন্দ: (২১শে জানুয়ারী ১৮৬৩ – ২৭শে এপ্রিল, ১৯২২)

জন্মসূত্রে নাম রাখালচন্দ্র ঘোষ,  ‘রাখাল মহারাজ’ বলে পরিচিত ছিলেন। বেলুড় মঠের প্রথম সভাপতি

স্বামী ব্রহ্মানন্দকে লেখা নিবেদিতার চিঠি, Letters of Sister Nivedita, Vol. I, P. 440

৬৯. ‘ভগিনী নিবেদিতা’, প্রব্রাজিকা মুক্তিপ্রাণা, পৃ. ২৪৪

৭০. তদেব, পৃ. ২৪৮

৭১. Letters of Sister Nivedita, Vol. I, P. 492 and P. 597

৭২. তদেব, P. 524

৭৩. তদেব, P. 535

৭৪. তদেব, P. 567

৭৫. তদেব, P. 501

৭৬. তদেব, P. 494

৭৭. তদেব, P. 495

৭৯. Letters of Sister Nivedita, Vol. I, P. 546

৮০. তদেব, P. 532

৮১. তদেব, P. 564

৮২. অবলা বসু (৮ আগস্ট ১৮৬৪ – ২৬শে এপ্রিল, ১৯৫১) স্বনামধন্য বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর পত্নী। উচ্চশিক্ষা কলকাতায়। ডাক্তারী পড়ার ইচ্ছায় মাদ্রাজ মেডিক্যাল কলেজে ভর্তি হন। সে ইচ্ছাপূরণ না হলেও সমস্ত জীবন নারীশিক্ষা প্রচারে তিনি সক্রিয় ছিলেন। ১৯১০-১৯৩৬ খ্রি. ব্রাহ্মবালিকা শিক্ষালয়ের সম্পাদিকা ছিলেন। নারীশিক্ষা বিস্তারের কাজে শিক্ষয়িত্রীর অভাব পূরণ করতে বিধবা নারীদের জন্য বেশ কয়েকটি ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেন

৮৩. ‘Letters of Sister Nivedita’, Vol. I, P. 517

৮৪. তদেব, P. 590

৮৫. তদেব, P. 604

৮৬. ‘Letters of Sister Nivedita’, Vol. II, P. 391

৮৭. তদেব, P. 396

৮৮. গণেন্দ্রনাথ ব্রহ্মচারী (গণেন মহারাজ) (? – ২৩শে জুলাই, ১৯৪১) স্বামী সারদানন্দের শিষ্য।

৮৯. ‘Letters of Sister Nivedita’, Vol. II, P. 117

৯০. Rudyard Kipling (৩০শে ডিসেম্বর ১৮৬৫ – ১৮ই জানুয়ারী, ১৯৩৬) একজন ইংরেজ লেখক, অসাধারণ শিশু সাহিত্যের জন্য বিখ্যাত।

৯১. F. A. Steel: Flora Annie Steel (২রা এপ্রিল ১৮৪৭ – ১২ই এপ্রিল ১৯২৯) ইংরেজ লেখিকা, ব্রিটিশ ভারতে ২২ বছর ছিলেন এবং তাঁর সব রচনাই মুখ্যত ভারতকে কেন্দ্র করে।

৯২. ‘Letters of Sister Nivedita’, Vol. I, P. 598

৯৩. Publisher’s Note, The web of Indian Life, Advaita Ashrama, 9th Reprint, Oct 2022.

৯৪. রবিজীবনী, সপ্তম খণ্ড, পৃ. ২৯৪

Introduction, by Rabindranath Tagore, P. 9. The web of Indian Life, Advaita Ashrama.